
পাবনা জেলার মাশুন্দিয়া কলেজের প্রভাষক অতুল কুমার মজুমদার পরিবারসহ কাজীরহাট যমুনা নদীর ঘাটে বারুণি স্নান করেন। রোগ মুক্তি,পাপ মোচন, পূর্ণ্যলাভ ও বিশ্ব শান্তির উদ্দেশ্যে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী মানুষ সারা দেশের বিভিন্ন স্থানে বারুণি স্নান করেন। জগদিশ চন্দ্র সরকার বাঘলপুর গ্রামে নদী না থাকায় গ্রামের পুকুরে বারুণি স্নান করেন। তিনি বলেন, “পাপ মোচন ও শান্তির জন্য বারুণি স্নান”।একই গ্রামের ইন্দ্রজিৎ সরকার এক কিলোমিটার দুরের পুকুরে বারুণি স্নান করে । মাশুন্দিয়া হাই স্কুলের শিক্ষক (অবসর) জনাব বরুন কুমার দাস বলেন, “ত্রোয়দশীতে বারুণি স্নান করতে হয়”। কাজীরহাট নদী ঘাট প্রায় ৩০ জন পুরোহিত পরশা নিয়ে বসে আছেন। পূর্ণ্যাথিরা পুরোহিতের নিকট থেকে মন্ত্র নিয়ে নদীতে স্নান করে থাকে। শনিবার বিকাল ৩টা থেকে রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্নান চলে।

