করাচিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

শেয়ার করুন:

korachi

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাকিস্তানের করাচির বাংলাদেশ উপহাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৬তম বার্ষিকী উদ্‌যাপন করেছে। দিনটি পালনের জন্য গৃহীত কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তিলাওয়াত, বাণী পাঠ, আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও মধ্যাহ্নভোজ।

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপহাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান, কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারবর্গ ও প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। কোরআন তিলাওয়াত শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষেÿরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান মিশনের কর্মকর্তারা।

আলোচনা শুরুতে বক্তব্য দেন করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান পারভেজসহ কয়েকজন প্রবাসী।
নুরে হেলাল সাইফুর রহমান তার বক্তব্য শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পর্যায়ক্রমে জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের অন্যান্য সংগঠক, ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনের প্রতি শ্রদ্ধা জানান। ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে স্বাধীনতা অর্জন পর্যন্ত দীর্ঘ ২৩ বছর ধরে চলা বাংলার মুক্তিসংগ্রামের বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য ঘটনাসমূহ তিনি তুলে ধরেন। সরকারের উন্নয়ন কর্মসূচির বিবরণ তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ৪৬ বছরে বাংলাদেশ যে উন্নয়ন করেছে তাতে বিশ্বের অনেক দেশেরই তাক লেগে গেছে।

korachi2
তিনি আরও বলেন, গতকালই প্রথমবারের মতো উদ্‌যাপিত গণহত্যা দিবস আমাদের স্বাধীনতার মূলমন্ত্রে নতুন করে উজ্জীবিত করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
আলোচনা শেষে ‘স্বাধীনতা কী করে আমাদের হলো’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। বিজ্ঞপ্তি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *