বুলবুল হাসান : পাবনার বেড়া মডেল থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার ২২ ফ্রেরুয়ারি বেড়া থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে পালন করা হয়।উক্ত ওপেন হাউজ ডের মুল প্রতিপাদ্য বিষয় ছিলো সতস্ফুর্ত ভাবে মন খুলে কথা বলার জন্য ওপেন হাউজ ডে,।সাধারণ জনগণের মতামত প্রদান করার অধিকার দেওয়া । সাধারণ জনগণ পুলিশের নিকটে কিভাবে আরো সহজে সেবা পেতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করা হয়।এ সময় থানার অন্তর্ভুক্ত বিভিন্ন আইন শৃঙ্খলার উন্নতি অবনতি বর্তমান সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরে আলোচনা ও পর্যালোচনা, মতবিনিময় করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মাসুদ আলম,এছাড়াও বেড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বেড়া মডেল থানা ।উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা,পৌর প্যানেল মেয়র রাইসুল ইসলাম তারেক । কৈটোলা ইউনিয়নের মির্জা মহসিন উদ্দিন পিপুল।চাকলা ইউনিয়নের মোঃ ইদ্রিস আলী। নতুনভারেঙ্গা,ইউপি চেয়ারম্যান মোঃ আবু দাউদ। হাটুরিয়া-নাকালিয়া,ইউপি চেয়ারম্যান মো. হামিদ সরকার ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে আইন শৃংখলার পর্যালোচনা সমস্য ও সমাধানের দিক নিদর্শন তুলে ধরে আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতা প্রদান করেন জনাব মোঃ মাসুদ আলম তিনি বলেন পুলিশ সব সময় জনগণের পাশে আছে ভবিষ্যতেও থাকবে ।প্রত্যেক ওর্য়াডে থানা পুলিশের বিটপুলিশিং ব্যবস্থা আছে বিটপুলিশিং এর মাধ্যমে এলাকার অপরাধ মুলক কাজ চিন্থিত করবেন।বিভিন এলাকার ইভটিজিং চুরি,ডাকাতি,মাদক,জুয়া বাল্যবিবাহ সহ অপরাধ এর তথ্য সবার আগে পুলিশকে জানানোর ব্যবস্থা করতে আহবান করেন।অপরাধী যত শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে সাধারণ জনগণ কে নিশ্চয়তা প্রদান করেন।সঠিক সময় সঠিক তথ্য পুলিশ কে জানান। মানুষের জান মালের নিরাপত্তা দিতে সদা প্রস্তুত থাকবে পুলিশ বাহিনী।
