এ দিন আমার ভায়েরা আমায় বেঁধেছে রক্তঋণে’

শেয়ার করুন:

পোশাকে শোকের কালো; শহীদের বুকের খুনে রাঙা ফুল হাতে, হাতে। শ্রদ্ধায় নাঙ্গা পায়ে প্রতিটি পদক্ষেপে ভাষার অহঙ্কার। একুশ আলোর ভোরে সব পথ যেন মিশেছে শহীদ মিনারে।

02

প্রভাতফেরির পথে পথে কণ্ঠে কণ্ঠে সেই গান-  আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি…।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে।

09

এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা।

মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারা বিশ্বে।

04

বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। ইউনেস্কো এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের  ঠিক করেছে ‘বহুভাষায় শিক্ষা’ মাশুন্দিয়া ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রথমে কুরআন তিলাওয়াতের মাধ্যমে যাবতীয় কার্যক্রম শুরু হয়।

7

IMG_0391

তার পর ভাষা শহীদদের প্রতি সালাম ও শ্রদ্ধা নিবেদন করেন। তাদের বুকের রক্তের বিনিময়ে আমরা ভাষা অর্জন করতে পেরেছি। তাই তাদের ঋণ শোধ হবে না, আজ জাতি কৃতজ্ঞ। এছাড়া এখানে মাশুন্দিয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয় ও কে.জে.বি ডিগ্রী কলেজ মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয় এবং শিক্ষকবৃন্দ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারা রালি বের করে প্রদর্শন করেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

632

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *