উচ্চশব্দে রাতে গান বাজানো থামাবে কে?
বুলবুল হাসান : বেড়া থানার নতুন ভারেঙ্গা ইউনিয়নে প্রতি রাতে উচ্চ ভলিউম ডিজে গান বাজানোর মহা উৎসব চলছে। পিকনিক ও বিভিন্ন অনুষ্ঠানের নামে গভীর রাত পর্যন্ত উচ্চ ভলিউমে গান বাজানো হচ্ছে।এতে সাধারণ মানুষ অতিষ্ঠ। কোমলমতি শিশু ঘুমের ঘোরে উচ্চ শব্দে ভয়ে চিৎকার করে জেগে ওঠে। বয়োবৃদ্ধ মানুষ ঠিক মতো ঘুমাতে পারছে না। শিক্ষার্থীরা শব্দ দূষণের কারণে পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। মুসুল্লিগণ মসজিদে নামাজ আদায় করতে পারছে না। অনুষ্ঠানের আড়ালে যুবক ছেলেরা অপরাধমুলক কাজে জরিয়ে পড়ছে । যা সমাজের বাস্তবতায় ক্ষতিকর। এলাকাবাসীর ভাষ্যমতে মনে হয় আজ রাতটা গেলেই কাল আর হবে না কিন্তু আবার সেই পূর্নশক্তি নিয়ে হাজির কোন কোন রাতে উক্ত অপকর্ম চলে আজান ও জালসার মাইকের সাথে পাল্লা দিয়ে।এলাকার জনগণ বলেন কারো বাড়িতে বিপদ বা কেও অসুস্থ হলে কেউ সাহায্য চাইলেও সহজে শোনা যায় না।ফোনে জরুরি কথা বলা যায় না।শ্রবণ শক্তি নষ্ট হয়। উচ্চ শব্দে মানুষের উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও উদ্বেগজনিত সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা সব বয়সের মানুষেই দেখা দিতে পারে। তবে বিশেষভাবে ক্ষতি হতে পারে শিশুদের। সাধারণ জনগণের দাবী লাউডস্পিকার নিয়ন্ত্রণে আইন প্রনয়ন ও প্রয়োগ দরকার। প্রশাসনের সহায়তা কামনা করছি।
