“আশা- স্বাস্থ্যসেবাকেন্দ্রে’’ নিয়োগ : আশা মাসুন্দিয়া (ত্রিমহনী), বেড়া, পাবনা
৭ অক্টোবর, ২০২৩ঃ আশা মাসুন্দিয়া (ত্রিমহনী) শাখা, বেড়া, পাবনা, “আশা- স্বাস্থ্যসেবাকেন্দ্র”-এ স্বাস্থ্য সহকারী (নারী) পদে ১ জন চুক্তিভিত্তিক জনবল নিয়োগ করা হবে । শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/ সমমান পাস । বয়স অনূর্ধ্ব ৩০ বৎসর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। মাসিক বেতন-ভাতাঃ সর্বসাকুল্যে ৭,০০০/- টাকা ও যাতায়াত ভাতা-১,০০০/- টাকা ও উৎসব ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী । কাজের বিবরণঃ দল/সমিতি পরিদর্শন ও প্রচার-প্রচারণা চালানো, বিভিন্ন দিবস উদ্যাপনে (বিশ্ব স্বাস্থ্য /ডায়াবেটিস দিবস) সহায়তা করা এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক যেকোন আইনানুগ দায়িত্ব প্রতিপালন করা।
অন্যান্য শর্তাবলীঃ
আগ্রহী প্রার্থীকে প্রেসিডেন্ট, আশা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ১০/১০/২০২৩ ইং -এর মধ্যে আশা, পাবনা(বেড়া) জেলা কার্যালয়ের ঠিকানায় (ডিএম- আশা, পাবনা(বেড়া) জেলা কার্যালয়) বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (মোবাইল ও NID নম্বরসহ), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (যদি থাকে) সনদপত্রের কপি দিতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদের মূলকপি দেখাতে হবে। সাক্ষাৎকারের স্থান, তারিখ ও সময় পরে মোবাইল ফোনে জানানো হবে।

