আমিনপুরে হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল হুসাইনি আল হাসাইনি (আঃ) এর পবিত্র ওরশ শরিফ পালিত

শেয়ার করুন:

আমিনপুরে হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল হুসাইনি (আঃ) এর পবিত্র ওরশ শরিফ পালিত

আমিনপুর (পাবনা) প্রতিনিধি :
পাবনা জেলার আমিনপুর থানার ইমামবাড়া শরিফ, পশ্চিমভুয়াপাড়া ও আঞ্জুমান-ই-কাদেরীয়া খানকা শরিফ খাস আমিনপুর, খানেবাড়ী মাসুমদিয়া নতুন-পুরাতন, সাগরকান্দী ও কমরপুর এলাকায় একযোগে হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল হুসাইনি আল হাসাইনি (আঃ) এর পবিত্র ওরশ পাক আজ ২৩শে মাঘ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে।

ওরশ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আজকার, বিশেষ দোয়া ও তবারক বিতরণ। এতে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য আশেকান, ভক্ত-মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আঞ্জুমান-ই-কাদেরীয়া খানকা শরিফের আয়োজনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল হুসাইনি (আঃ) এর জীবনাদর্শ, তাকওয়া, মানবসেবা ও ইসলামের প্রচার-প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ওরশ শরিফ সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন: