আমিনপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু!

শেয়ার করুন:

আমিনপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৭ টায় পাবনার আমিনপুর থানাধীন পুরানমাসুমদিয়া রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে নিরব নামের এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।ঢালারচর এক্সপ্রেস ঢালারচর থেকে রাজশাহী যাবার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কিশোর হেড ফোন কানে নিয়ে ট্রেন রাস্তায় হেঁটে হেঁটে মুঠোফোনে কথা বলছিল। ট্রেন হর্ণ দিলেও কাজে আসেনি।
নিহত নিরব তার নানাবাড়িতে পুরান মাসুমদিয়া মায়ের সাথে বসবাস করত। সে ঢাকার একটি প্রাইভেট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে মানসিক সামান্য ভারসাম্যহীন হলেও লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিল।
উল্লেখ্য যে, কাজির হাট থেকে পুরান মাসুমদিয়া হয়ে নাজিরগঞ্জ এই ব্যস্ত সড়কে পুরান মাসুমদিয়া রেল গেটে কোন গেটম্যান নেই ফলে এখানে ইতোপূর্বেও রেল দূর্ঘটনায় মানুষ মারা যায়। স্থানীয়দের দাবী এখানে দ্রুত গেটম্যান নিয়োগ দেওয়া হোক।

শেয়ার করুন: