বুলবুল হাসান, বেড়া ( পাবনা ) প্রতিনিধি : দেশের বাজারে আরেক দফা বাড়ানো হলো চিনি ও ভোজ্য তেলের দাম। চিনির দাম ১২ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কেজিতে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে সয়াবিন ও চিনির ক্ষেত্রে।
দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য বিপণনকারীপ্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা দৈনিক দেশ বাংলা কে এ তথ্য নিশ্চিত করেন আজ দুপুরে।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় চিনির দাম কেজিতে ১২ টাকা ও তেলের দাম লিটারে ১২ টাকা ও বাড়িয়েছে। মৌখিকভাবে বিষয়টি আমাদের মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকেই এ নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর আগে দাম কমার মাত্র এক মাসের মাথায় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ানোর প্রস্তাব করেছিলেন।
উল্লেখ্য গত ২ নভেম্বর তারা প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠান। এর ১৫ দিনের মাথায় আজ দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।
জানা যায় বর্তমানে ডলারের বিপরীতে অস্বাভাবিক অবমূল্যায়ন হয়েছে টাকার। এছাড়া বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে। এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এমন টাই তথ্য পাওয়া যায়। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ সেই সাথে আবারও বাড়ানো হলো চিনি ও তেলের দাম।
