
পাবনা জেলার আমিনপুর থানার আনসার ভিডিপি গ্রাম প্রতিরক্ষা রুপপুর ইউনিয়ন সমাবেশ ভবানীপুর দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কম্যান্ডার মোঃ রেজাউল হোসেন। তিনি বলেন “আনসার-ভিডিপি তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাধীনতার যুদ্ধে এই বাহিনীর ব্যাপক ভূমিকা আছে।” তিনি সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন “আপনাদের জ্ঞান দিয়ে জনসেবা করবেন। যাতে মানুষ উপকার পায়। আনসার ভিডিপি জাতীয় নির্বাচন ও ইউনিয়ন পরিষদে নির্বাচন অংশ গ্রহণ করে তাদের ভূমিকা পালন করছে এবং গ্রাম পর্যায় থেকে দরিদ্র পরিবারে সদস্যদের মৌলিক প্রশিক্ষণ দিয়ে আসছে। তারা তা থেকে সাবলম্বী হচ্ছে।” সভায় সভাপতিত্ব করেন ভবানীপুর দাখিল মাদরাসার সভাপতি মোল্লা হোসেন আলী, বিশেষ অতিথি রুপপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম উজ্জ্বল, ইউপি সদস্য আজাহার আলি চন্দ্র মোল্লা-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দলনেতা ফকির আবুল হাশেম তাদের আনসার ভিডিপির কার্যক্রম তুলে ধরেন। তাদের সমস্যার কথা বলেন এবং তার সমাধানের জন্য জেলা কম্যান্ডার নিকট দৃষ্টি আকর্ষণ করেন। ২০১৫/১৬ অর্থ বছরে দুটি গ্রামে গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। মহিলা সদস্যাকে সেলাই ও এ্যামব্রডারি প্রশিক্ষণ প্রেরণ করা হয় এবং তারা ২ জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। ঘরে বসে সেলাই কাজ করে তারা স্বনির্ভরতা অর্জন করেছে। রুপপুর ইউনিয়নে মোট ৪ জনকে কম্পিউটার প্রশিক্ষণ ও ৪ জনকে পাবনা কাঁশিপুর জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। একজন কে কারুপণ্য এবং খেলাধুলা প্রশিক্ষণে প্রেরণ করা হয়। এখন তিনি একাডেমিতে নিজের প্রচেষ্টায় সরকারি চাকুরি পেয়ে বাবা মায়ের দুঃখ মোছন করতে সক্ষম হয়েছে।

জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন্, পূজায় আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের অঙ্গীভূত করায় সরকারি দায়িত্ব পালন করে থাকে। দলনেতা ও দলনেত্রী প্রতি মাসের ২৫ তারিখে কার্য দিবসে নির্ধারিত পোশাক পরিধান করে মাসিক সভায় অংশ গ্রহণ করেন। ইউনিয়নের সদস্য/সদস্যাদের ভাল কাজের প্রতিবেদন লিখিত আকারে খাতায় লিপিবদ্ধ করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার স্বাক্ষর নিয়ে সেটি দলনেতার কাছে সংরক্ষণ করা হয়। বিভিন্ন প্রশিক্ষণে লোক প্রেরন করার জন্য পূর্ব থেকেই বাছাই করে রাখা হয়। রুপপুর ইউনিয়নে ভবানীপুর গ্রামে ১৯৯৪ সালে আনসার ও ভি,ডি,পি ক্লাব সমিতি গঠন হয়, সেখানে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সদস্য রয়েছে। সেখানে ১৯,২০০/ ( উনিশ হাজার দুইশত ) টাকা কল্যাণ তহবিল এবং ঘর তোলা বাবদ ১০,৫০০ ( দশ হাজার পাঁচশত ) মোট ২৯,৭০০/ (উনত্রিশ হাজার সাতশত) টাকা সরকারি অনুদানও পেয়েছে। ভবানীপুর মরহুম কোমল শেখ সব-ইচ্ছায় ৩ শতাংশ জমি আনসার ভি,ডি,পি মহাপরিচালক বরাবরে রেজিষ্টারি করে দিয়েছেন। তার দলিল উপজেলা আনসার ভিডিপি অফিসে জমা আছে। সেখান ইট বালি সিমেন্ট দিয়া ঘর তৈরীর জন্য ঘরের ভিত্তি স্থাপন করা হয়। কিন্তু দুঃখের বিষয়, আজও পর্যন্ত কাঠ ও টিনের অভাবে ঘর তোলা সম্ভব হয় নাই।
দলনেতা ফকির হাশেম সম্মানীত প্রধান অতিথি মহাদয়কে সদয় দৃষ্টি আকর্ষণ করে ২০১৭ সালেই ১০ বান্ডিল টিন বরাদ্দের দাবি করেন । রুপপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থাপন হয়েছে। সেখানে আনসার ভিডিপি’র রুমে টেবিল চেয়ার আলমারি প্রয়োজন। সভায় সদস্য/সদস্যাদের চিত্ত্ব বিনোদনের জন্য একটি টেলিভিশন দাবি করা হয়।
বর্তমানে ১৯,২০০/ (উনিশ হাজার দুই শত) টাকা অগ্রণী ব্যাংক শ্যামগঞ্জ হাট শাখায় জমা আছে ও প্রতি মাসে ২০ টাকা করে সঞ্চয় তুলে আরও ১২ হাজার টাকা ব্যাংকে জমা হয়। বর্তমান ব্যাংক-এ মোট ৩৭,২০০ টাকা জমা আছে। অবশিষ্ট সঞ্চয়ের টাকা লোন হিসাবে সদস্য/সদস্যাদের মধ্যে দেওয়া আছে । ১৯৭৬ ইং সাল থেকেই আনসার ও ভিডিপি সদস্য হিসেবে এই ইউনিয়নে কাজ চলছে। গত ৬ই ডিসেম্বর ২০১৬ ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১০০০ থেকে ২৫০০ টাকা দলনেতার সম্মানি ভাতা বৃদ্ধি করায় মাননীয় প্রধানমন্ত্রীকে রুপপুর ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
