ঢাকায় নিযুক্ত ৪২ দেশের রাষ্ট্রদূত আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন। তারা সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরিদর্শন বইতে সই করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সমাপনি উপলক্ষ্যে বিদেশি রাষ্ট্রদূতরা টুঙ্গিপাড়া যাচ্ছেন। আজ ভোরে তারা সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেরি পার হওয়ার সময় তাদের পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখাবেন। এছাড়াও, পুরো সফরকালে প্রতিমন্ত্রী বিদেশি কূটনীতিকদের সঙ্গে থেকে টুঙ্গিপাড়া ঘুরে দেখাবেন। বিশেষ করে টুঙ্গিপাড়ায় বর্তমানে একটি মেলা চলছে। সেই মেলাতেও কূটনীতিকরা যাবেন।জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার যুগান্তরকে বলেন, ১৭ মার্চ কিংবা ২৬ মার্চের মতো জাতীয় দিবসে কর্মসূচিতে ঠাসা থাকে। ওই সময়ে কূটনীতিকদের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই এই সময়ে তাদের দেখানোর জন্যে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রাপথে তাদের পদ্মা সেতু দেখানো হবে বলেও প্রতিমন্ত্রী জানান। টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পর আজ হেলিকপ্টারে কূটনীতিকরা ঢাকায় ফিরবেন।
অনান্য খবর
বিশ্বে ব্যস্ততম বন্দরের তালিকায় ৫৮তম চট্টগ্রাম বন্দর
এক বছরের ব্যবধানে ছয় ধাপ এগিয়ে গেল চট্টগ্রাম বন্দর। বিশ্বের ব্যস্ততম বন্দরসমূহের তালিকায় ৫৮তম অবস্থানে উঠে এসেছে চট্টগ্রাম বন্দর। এ নিয়ে গত এক দশকে ৩০ ধাপ এগিয়েছে এই বন্দর। ২০১৯ সালে সারা বিশ্বের বন্দরগুলোর দৈনন্দিন ব্যস্ততা, কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে শীর্ষ ১০০টি বন্দরের তালিকা তৈরি করেছে লয়েডস লিস্ট। লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে প্রাচীন এই সংবাদমাধ্যম বিশ্বের ব্যস্ত বন্দরগুলোর তালিকা প্রকাশ করেছে। পোশাকশিল্পের রপ্তানির ওপর নির্ভর করেই চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করা হয় লয়েডস লিস্টের প্রতিবেদনে। তবে অবস্থানগত উন্নতি হলেও প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ জরুরি বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক ইত্তেফাককে বলেন, বিদ্যমান সক্ষমতা ব্যবহারের পাশাপাশি বন্দরের সম্প্রসারণ কাজও এগিয়ে চলেছে। পতেঙ্গা টার্মিনাল আগামী বছরেই যুক্ত হচ্ছে। পাশাপাশি বেটার্মিনাল এবং মাতারবাড়ী বন্দরের কাজও এগিয়ে চলেছে। তিনি বলেন, দেশের কনটেইনার পরিবহনের ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। এতে একক বন্দর হিসেবে চট্টগ্রামের ব্যস্ততা দিনদিন বাড়ছে। ফলে বন্দর সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এদিকে বন্দরের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০১৯ সালে বিশ্বের বন্দরগুলোর গড় প্রবৃদ্ধি ছিল আড়াই শতাংশ। চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি ছিল তারও অধিক প্রায় ৬ শতাংশ। পাকিস্তানের করাচি বন্দর এক সময় ছিল চট্টগ্রামের আগে। দুই বছর আগেই করাচিকে পেছনে ফেলেছে চট্টগ্রাম বন্দর। এখন করাচি বন্দরের ২৭ ধাপ ওপরে আছে চট্টগ্রাম বন্দর। অপরদিকে লয়েডস লিস্টের তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে ৪ কোটি ৩৩ লাখ কনটেইনার পরিবহন হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। সবার শেষে, ১০০তম স্থানে রয়েছে তাইওয়ানের তাইপে বন্দর। এই বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ১৬ লাখ। লয়েডস প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বিশ্বের শীর্ষ ১০০টি বন্দর দিয়ে ৬৩ কোটি ৪০ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে, যা ২০১৮ সালের তুলনায় আড়াই শতাংশ বেশি। শীর্ষ ১০০ বন্দরের মধ্যে চীনের আছে ২৩টি। চীনের বন্দরগুলো দিয়ে বিশ্বের মোট কনটেইনারের ৩৮ দশমিক ৪৩ শতাংশ পরিবহন হয়েছে। চীনে গত বছর কনটেইনার পরিবহন হয়েছে ২৪ কোটি ৩৭ লাখ।
বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ঙ্গবন্ধু-আওয়ামী লীগ-বাংলাদেশ’ ইতিহাসে এই তিনটি নাম অমলিন, অবিনশ্বর ও একই সূত্রে গাঁথা। উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল…
সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু আজ
আজ রোববার থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সরাসরি সিলেট-লন্ডন ফ্লাইট চালু হচ্ছে। সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে…
