বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে আজমিরীগঞ্জ বাজার এবং জলসুখা বাজারে কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক পরিধানে সচেতনতামূলক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় সরকারের বিধিনিষেধ অমান্য করায় এবং মাস্ক পরিধান না করায় (সংক্রামক রোগ ২০১৮)এর অনুসারে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড আরোপ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী।
এ সময় তিনি বলেন, সব সময় সবাইকে মাক্স পরিধান করতে হবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
