আজমিরীগঞ্জে ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের বাঘাইর মাছ

শেয়ার করুন:

হবিগঞ্জ প্রতিনিধি:সূতার জাল দিয়ে মাছ ধরেই কোনোমতে অভাবের সংসার চলে জেলে মহেন্দ্র দাস ও পরিতোষ দাসের। ঝড় বৃষ্টি উপেক্ষা করেও নদীতে মাছ ধরতে হয় প্রতিদিন।
বুধবার (৯ফেব্রুয়ারি) আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুড়ে কালনী নদীতে প্রতিদিনের ন্যায় মাছ ধরতে যান আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের বাসিন্দা মহেন্দ্র দাস ও পরিতোষ দাস।
সকাল ১০ ঘটিকার সময় জাল নদীতে ফেললে হঠাৎ করে জালে আচমকা টান পড়ে । জেলে মহেন্দ্র দাস কিঞ্চিৎ ভয় পেয়ে যান। আস্তে আস্তে জাল টেনে নৌকাতে তুলেন। জাল নৌকাতে তুলার পর জেলেরা আনন্দে দিশেহারা হয়ে পড়েন।
মহেন্দ্র দাস বলেন তার জালে এত বড় মাছ আর কখনোই ধরা পড়েনি। মাছটি নৌকাতে তুলার পর পাহাড়পুর বাজারে নেওয়া হয়। এতবড় মাছ দেখে বাজারে বিভিন্ন এলাকার উৎসুক জনতার ঢল নেমে যায়। মহেন্দ্র দাস বলেন মাছটির ওজন ৪৩ কেজি যার ১২৫০ টাকা কেজি দরে ৫৩৭৫০টাকায় বিক্রি করেছি।
নবীগঞ্জ উপজেলার মাছ পাইকার আন্নার মিয়া মাছটি ওজন করে ১২৫০ টাকা পাইকারী দরে মোট ৫৩ হাজার ৭৫০ টাকায় মাছটি ক্রয় করেন।

শেয়ার করুন: