এম এ খালেক খান পিভিএম :
বাংলাদেশের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর নেতৃত্বে টিএমএসএসের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি অস্ট্রেলিয়ায় গমন করেন।অস্ট্রেলিয়ার একটি বিশেষ অনুষ্ঠান থেকে ডক্টর হোসনে আরা বেগম আন্তর্জাতিক মানের একেএস পদক গ্রহণ করেন।পরে টিএমএসএসের নির্বাহী পরিচালকের নেতৃত্বে সফররত প্রতিনিধি দল অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ইসলামিক কালচারাল সেন্টার চত্বরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রধান মুসলিম সোসাইটির সভায় যোগদান করেন।অনুষ্ঠানে টিএমএসএসের কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কর্মসূচি সম্পর্কে তুলে ধরে বক্তব্য দেন অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম।অনুষ্ঠানে তিনি বলেন টিএমএসএস তৃর্ণমূল থেকে গড়ে ওঠা একটি অলাভজনক সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান।তিনি আরো বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করছে।টিএমএসএস দেশের শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,ধর্মীয় শিক্ষা,নারীর ক্ষমতায়ন,পরিবেশ উন্নয়ন তথা দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে টিএমএসএসের কার্যক্রম কে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান।এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে টিএমএসএসের কর্মসূচি সম্পর্কে অবহিত হওয়ার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।অনুষ্ঠানে টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত বিভিন্ন স্বাস্থ সেবা মূলক কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।উপস্থিত সবাই টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে বক্তারা টিএমএসএসের কার্যক্রমে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করার আশ্বাস দেন।অন্যদের মধ্যে টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম ও নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী ও টিএমএসএসের প্রতিনিধি দলের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
