মুফতী কাজী সৈয়্যদ মুহাম্মদ খলিলুর রহমান চাটগামী :: “অন্যের হকের প্রতি সচেতন হোন… হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রহ. বলেন, বনী ইসরাইলের এক যুবকের কথা বলছি। সে গুনাহে লিপ্ত থাকত। নাফরমানি করতো৷ এভাবেই দিনকাল যেত। তবে পরে সে সব ধরনের গুনাহ থেকে তওবা করে। এরপর সে টানা ৭০ বছর ধরে ইবাদতে মগ্ন থাকে। সে দিনে রোজা রাখত। রাত জেগে ইবাদত করত। তার পরহেজগারির এমন অবস্থা ছিল যে, সে কখনো ছায়ার নিচে বিশ্রাম নিত না। এমনকি কোনো লোভনীয় খাবার পর্যন্ত গ্রহণ করত না। সে যখন মারা যায়, তখন তার কিছু বন্ধু তাকে স্বপ্নে দেখল। স্বপ্নে জিজ্ঞেস করল, ‘বন্ধু, আল্লাহ পাক তোমার সাথে কীরূপ আচরণ করেছেন?’ সে উত্তর দিল, ‘আল্লাহ তা‘আলা আমার হিসাব নিলেন, তারপর আমার সব গুনাহ মাফ করে দিলেন। তবে একটিমাত্র খড়কুটো নিয়ে দাঁত খিলাল করেছিলাম৷ কিন্তু মালিকের অনুমতি নেয়া হয়নি। এ হকটি আদায় করা হয়নি। আফসোস! শুধুমাত্র এই কারণে আমাকে এখনো জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয়নি!’ (তানবীহুল মুগতাররীন, ৪৮ পৃষ্ঠা)
অনান্য খবর
“মাস্টার’দা সূর্য সেন”
কাজী সুমন রাহাত :: বিয়ের রাত, মাস্টারদা এসেছেন বিয়ে করতে। বিয়ের মন্ত্র পড়া হবে, এমন সময় হঠাৎ পাশ থেকে একজন…
যদি কিছু মনে না করেন…, ভাবনা থেকে নেওয়া
আলাউল:: ৩-৪ দিন পূর্বে আমার এক স্কুল শিক্ষক বন্ধু কথা প্রসঙ্গে বলছিলো- ইদানিং কোন দাওয়াতপত্র হাতে এলেই আগে দেখি কোথাও…
প্রযুক্তির জগতে শিশুর মন: সুফল ও কুফল
আলাউল হােসেন বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর এক বাস্তবতায় অবস্থান করছে। তথ্যপ্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনে দিয়েছে—শিক্ষা, বিনোদন, চিকিৎসা,…
