অতর্কিত হামলায় গুরুতর আহত মসজিদের ইমাম

শেয়ার করুন:

অতর্কিত হামলায় গুরুতর আহত মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক : নিজ হোমিওপ্যাথিক চেম্বারে অবস্থানকালীন অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মসজিদের ইমাম মোহাম্মাদ গোলাম মওলা। জানা যায় জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর কারিগরপাড়া জামে মনজিদের ইমাম গোলাম মওলার নিজ মালিকানাধীন একটি সুপার মার্কেট রয়েছে। সেই মার্কেটেই তার হোমিও চিকিৎসার চেম্বার। উক্ত চেম্বারে গত ১১ এপ্রিল সকাল সাড়ে এগারোটার সময় সংঘবদ্ধ হয়ে গোবিন্দপুর গ্রামের লোকমান খান (৪০), সোবহান খান (৪৪), সম্রাট খান (১৮), শিমুল খান (২০) সহ আরো কয়েকজন লাঠিসোঠা ও ইট পাথর নিয়ে হঠাৎ আক্রমণ করে বসে। কিছু বুঝে ওঠার আগেই তারা চেম্বারের ওষুধ ভাঙা শুরু করে এবং চেম্বারের টেবিলের ড্রয়ারে থাকা নগড় বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। উপর্যুপরি লাঠির আঘাতে আহত গোলাম মওলা বাঁধা দিতে গেলে ইট দিয়ে আঘাত করে লোকমান। এসময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। রোজা অবস্থায় এমন বিভৎস হামালায় মারাত্মক জখম নিয়ে স্বজনেরা তাকে নিয়ে যায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় পাবনা সদর হাসপাতালে। সদর হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যানে দেখা যায় ব্রেনে রক্ত জমাট বেঁধে গেছে এবং শরীরের ডান পাশ অবশ হয়ে আছে। খোঁজ নিয়ে জানা গেছে আক্রমণকারীদের মধ্যে লোকমান ও সোবহান গোবিন্দপুর গ্রামের রিকাত আলী খানের ছেলে। অপর দুই আক্রমণকারী শিমুল ও সম্রাট লোকমান ও সোবহান এর ছেলে। এরমধ্যে লোকমান ইয়াবাসহ গ্রেফতার হয়ে জেলও খেটেছেন।
খবরটি যারা জেনেছেন তারা বিস্ময় প্রকাশ করেছেন, মসজিদের একজন রোজাদার ইমামকে এভাবে অতর্কিত আক্রমণ নৃশংস ও জঘন্য। প্রশাসনের উচিত কার্যকর ব্যবস্থা নেওয়া। এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, আমরা অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন: