হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন আজিম উদ্দিন, স্মরণসভায় বক্তারা
এ কে খান পাবনা ব্যুরো :
পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার চেতনা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম রোটারিয়ান আজিম উদ্দিন এমবিএকে হাস্যউজ্জ্বল, মানবিক ও সাংবাদিকতানিষ্ঠ ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন বক্তারা। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন। রোববার ২৮ জুন রাতে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে তাঁর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা উপযুক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
স্মরণসভায় বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, দৈনিক সিনসার সম্পাদক ও প্রকাশক প্রভাষক এস এম মাহবুব আলম, একুশে টেলিভিশন ও মানবজমিনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি,পাবনা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দৈনিক পাবনার খবর সম্পাদক ও প্রকাশক তাজউদ্দিন মিলন, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, তহুড়া আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও দৈনিক পাবনার চেতনার উপদেষ্টা মো.তোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আজিম উদ্দিন এমবিএ ছিলেন একজন সৎ, সাহসী ও মানবিক সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান পাবনার সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জিকে সাদি, যমুনা টেলিভিশন’র জেলা প্রতিনিধি কলিট তালুকদার, সিনিয়র সাংবাদিক ইমরোজ খন্দকার বাপ্পী, পাবনা প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি রনি ইমরান, দৈনিক স্পষ্টবাদী পত্রিকার প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, দৈনিক ভোরের সময় এর প্রতিনিধি মনিরুজ্জামান মুন্না, দৈনিক স্বদেশ প্রতিদিন এর প্রতিনিধি শিশির ইসলাম, পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ও ছাত্রদল নেতা ইউসুফ আরফান বিপ্লব, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান এবং রোটার্যাক্ট ক্লাব অব পাবনার সভাপতি মো. আসিফ খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্মরণসভা শেষে মরহুম আজিম উদ্দিন এমবিএর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাবনা প্রেস ক্লাব মসজিদের পেশ ইমাম তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনার চেতনা পত্রিকার সম্পাদক এস এম আদনান উদ্দিন।
হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন আজিম উদ্দিন, স্মরণসভায় বক্তারা
