হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাও মৌজার ঠাকুরঝনা হাওর নামক বন্দের প্রায় ৫শত একর জমির বোরো ফসল বন্যার পানির হুমকির সম্মুখীন। এ ব্যাপারে বামৈ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার অরঞ্জিত দাস বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন কে দাড়ের খাল, গজারিয়া খাল ও গলইয়া খাল দিয়ে বোরো জমির নিম্নাঞ্চল পানি প্রবেশ করে ধানের ক্ষতির আশংক্ষা দেখা দিয়েছে মর্মে অবহিত করলে চেয়ারম্যান আজাদ হোসেন নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন কে বিষয়টি অবগত করেন।
তারপর নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানকে এই বিষয়টি জানালে তাৎক্ষিক লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন কে জরুরী ভিওিত্বে ব্যবস্হা নিতে নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন বুধবার (৬এপ্রিল) রাতেই বামৈ ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দিষ্ট খালে বাধ দেয়ার ব্যবস্হা গ্রহনের জন্য নির্দেশ দেন। খোঁজ নিয়ে জানা যায়, বুধবার রাতেই ৪০জন লোক খালে বাধ বাঁধার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুর ১২টায় পরিদর্শনে যান লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন ও লাখাই উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলী নুর, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, ইউপি সদস্য অরণজিৎ দাসসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।
বামৈ গ্রামের বিলাল মিয়া ও মেম্বার অরনজিৎ দাস জানান কিশোরগঞ্জ থেকে আসা পানি মেঘনা নদী থেকে আমাদের এলাকার লেম্টিখাল, দাইড়ের খাল, গজারিয়াখাল, গলইয়া খাল দিয়ে পানি প্রবেশ করে আমাদের এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংখা দেখা দিয়েছে।
পরিদর্শনকালে নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলী নুর আশ্বাস দিয়ে বলেন দ্রুতগতিতে কাজ চালিয়ে যাওয়ার । বিশেষ বরাদ্দের অর্থায়নে এই বাঁধের কাজ সম্পন্ন করার হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
