হবিগঞ্জে ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জয়ী

শেয়ার করুন:

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ইয়াং টাইগার ক্রিকেট অনুর্ধ্ব-১৬ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের খেলার উদ্বোধন হয়েছে। 
শনিবার (৫ ফেব্রয়ারি) সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল আলম।
হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম। উদ্বোধনী খেলায় জয়লাভ করে চট্টগ্রাম জেলা। তারা ৫ রানে মৌলভীবাজার জেলাকে পরাজিত করে। টসে জয়লাভ করে চট্টগ্রাম প্রথমে ব্যাটিং করতে নেমে বৃষ্টির জন্য নির্ধারিত হওয়া ২৭ ওভারে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। জবাবে মৌলভীবাজার জেলা ২৭ ওভারে ১০৬ রান করে অল আউট হয়ে যায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্ণামেন্টের অপর দলটি হল ফেনী জেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, যুগ্ম-সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সদস্য জামাল উদ্দিন তালুকদার খোকন ও ফেরদৌস আহমেদ।

শেয়ার করুন: