শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদীর দহেরপাড়ে সন্ত্রাসী হামলায় বিপ্লব (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য চার জনকে আটক করেছে। ২৫ ফেব্রুয়ারী মধ্যরাতে ওয়াজ শুনে আসার পথে এ হামলার ঘটনাটি ঘটে। নিহত বিপ্লব পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদীর দহের পাড়ের নানা হাজি আব্দুল মজিদের বাড়িতে থেকে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে লেখা পড়া করে আসছিলো। পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারী রাতে নিজ মামদামারি কান্দাপাড়া এবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনতে আসে বিপ্লব। এখানেই পার্শ্ববর্তী চরশিমুলচুরার মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোরগ্যাংয়ের নেতা আরিফ হোসেন গংরা বিপ্লবের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি করে। পরে ওয়াজ শুনে নানার বাড়ি আসার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও দারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। আশঙ্কা জনক অবস্থায় প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আজ ভোরে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ সন্ত্রাসী আরিফ, মোখলেস, মনির ও ডিপটিকে আটক করেছে। স্বজনদের অভিযোগ চরশিমুলচুরায় একটি কিশোর গ্যাং গঠন করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে।তারা এসব সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম সিদ্দিকী বলেন, এ ঘটনায় দোষীদের গ্রেফতারের অভিযান চলছে।
অনান্য খবর
শেরপুরে অগ্নিকান্ডে সাবেক মহিলা মেম্বারসহ নিহত-২
শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর সদরের পয়েস্তিরচরে অগ্নিকাণ্ডে এক বাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে কামারেরচর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ফিরোজা বেগম (৭০)…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
আসিফ সরকার, জাবি প্রতিনিধি :: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য ২০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে…
করোনাভাইরাস থেকে বাঁচতে এখনই নখ কাটুন!
দেখতে সুন্দর লাগবে বলে নখ লম্বা রাখেন? এদিকে অনেকে আবার অলসতা করেও নখ কাটেন না নিয়মিত। কিন্তু আপনি জানেন…
