লালমনিরহাট মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা দুই আনসার-ভিডিপি কর্মকর্তাকে সংবর্ধনা

লালমনিরহাট মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা দুই আনসার-ভিডিপি কর্মকর্তাকে সংবর্ধনা
শেয়ার করুন:
লালমনিরহাট মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা দুই আনসার-ভিডিপি কর্মকর্তাকে সংবর্ধনা
এ কে খান পিভিএম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অবঃ আনিসুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ লালমনির হাট জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে  আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই জন কর্মকর্তার জীবনের উপর নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন এর সম্মানিত অধিনায়ক মোঃ কামারুজ্জামান সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, পিভিএমএস। তিনি সংবর্ধিত অতিথিদের কর্মময় জীবন, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের অবদানের ওপর বিস্তারিত আলোচনা করেন। বক্তৃতায় তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্বিত সন্তান। তাদের আত্মত্যাগ ও অবদানের ফলেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। তারা  বলেন, আব্দুর রশিদ ও আনিসুর রহমানের মতো দেশপ্রেমিক কর্মকর্তারা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রশিদ ও আনিসুর রহমান তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তারা বলেন, স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানে জেলা আনসার ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,  লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর কর্মকর্তা ও বিভিন্ন পদবীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা  উপস্থিত ছিলেন। শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা আনসার ভিডিপি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে, যা উপস্থিত সবার মাঝে দেশপ্রেমের চেতনা আরও জাগ্রত করে
শেয়ার করুন: