মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার( ৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের পাশে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহাসহ রাজনৈতিক নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে, উপজেলা হলরুমে ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, অধ্যক্ষ মহাদব বসাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- সহকারি অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত বসাক,প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা করিমুল ইসলাম প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে একাত্তরের মুক্তিযুদ্ধে, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের সক্রিয় উজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। এই সাথে তারা শেখ কামালের বোন প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার আহবান জানান।
অনান্য খবর
বদলে যাচ্ছে প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ
যোগাযোগ, শিল্প পল্লীসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে বদলে যাচ্ছে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ। রাজধানী ঢাকার নিকটবর্তী এই জেলাটি যুগ যুগ ধরেই অর্থনীতি…
বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে কার্ডিয়াক সার্জারি চালু করা হয়েছে
বিশেষ প্রতিনিধি : আমাদের দেশে অনেক চিকিৎসা সেবা রয়েছে যা বিশ্বমানের। দেশের সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল গুলোতে এমন চিকিৎসা…
শেখ হাসিনা প্রমাণ করলেন জনগণই সবচেয়ে গুরুত্বপূর্ণ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত মুজিববর্ষ আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় অনুভূতির এক উৎসব। হাজার…
