মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘি জিরো পয়েন্ট নিজ কার্যালয়ে বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা থ্রি হুইলার মালিক সমিতি এমএএস রবিউল ইসলাম সবুজকে সংবর্ধনা দেয়া হয়।এ উপলক্ষে বৃধবার (১৫ জুন) সন্ধ্যায় ওই সংগঠনের সভাপতি জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, ও পৌর কাউন্সিলরআবু তালেব। এছাড়াও অনুষ্ঠানে শ্রমিক নেতাকর্মিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জাফর আলী। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, ওই সংগঠন সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।সঞ্চালনা করেন আ’লীগ সদস্য তারেক আজিজ। পরে এমএএস রবিউল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনান্য খবর
মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের প্রশিক্ষণ: শিক্ষামন্ত্রী
মানসম্মত শিক্ষা মানেই ভালো শিক্ষক। তাই মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে…
কঙ্গোর শিশু-কিশোরদের মুখে বাংলার জয়গান
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…, স্বাধীনতার যুদ্ধে যাব…, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে- এমন জনপ্রিয় নানা বাংলা গান এখন…
পাবনার ফকিরপুরে নতুন মসজিদ উদ্বোধন
পাবনার ফকিরপুরে নতুন মসজিদ উদ্বোধন এম এ খালেক খান,পাবনা পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ফকিরপুর গ্রামের নব নির্মিত জান্নাতুল মাওয়া…
