রাজশাহী আনসার ব্যাটালিয়ানে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত

রাজশাহী আনসার ব্যাটালিয়ানে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত।
শেয়ার করুন:

এ কে খান :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহীর নওহাটা পবায় অবস্থিত ১৯-আনসার ব্যাটালিয়ান কর্তৃক আয়োজিত ব্যাটালিয়নের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা হয়েছে। নওহাটার ১৯-আনসার ব্যাটালিয়ান কার্যালয় চত্বরে ১৫ অক্টোবর মঙ্গলবার পুষ্টির পাওয়ার হাউজ খ্যাত নানা জাতের ফল, ফুল, ও কাঠ জাতীয় বৃক্ষের চারা রোপনের মাধ্যমে ১৯-আনসার ব্যাটালিয়ানের সৌন্দর্য বৃদ্ধি শুরু করা হয়েছে। রোপনকৃত বিভিন্ন জাতের বৃক্ষের মধ্যে ছাতিম, লটকন, আলু বোখরা ও করসল বৃক্ষ যা ক্যান্সার রোগ প্রতিরোধক উল্লেখযোগ্য। এ বৃক্ষের ফলগুলি পুষ্টি ক্ষমতা সম্পন্ন ভালো জাতের ফল ও ফুল বৃক্ষ। এ জাতের বৃক্ষ রোপন করেন ১৯-আনসার ব্যাটালিয়ানের, ব্যাটালিয়ান অধিনায়ক পরিচালক মোঃ আব্দুল মজিদ। তিনি রোপনকৃত নানান ধরনের বৃক্ষের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত সৈনিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি তার ব্যাটালিয়ানে কর্মরত সকল ব্যাটালিয়ান সদস্যদের নিজ নিজ অবস্থানে ও বাড়িতে বিভিন্ন ফলোজ ও বনোজ বৃক্ষ রোপণ করার পরামর্শ দেন। এ সময় ১৯ আনসার ব্যাটালিয়ানের সহকারি পরিচালক আব্দুল আহাদ, বিএন কোম্পানি কমান্ডার মোঃ দিদারুল আলম ও ১৯-আনসার  ব্যাটালিয়নের বিভিন্ন পদ মর্যাদার সদস্য ও ব্যাটালিয়ানের অন্য সদস্যরা উপস্থিতি ছিলেন।  উল্লেখ্য এ বছর জুলাই মাস থেকে এ ব্যাটালিয়ান চত্বরে বিভিন্ন জাতের নতুন, নতুন ফলোজ, বনোজ, ও ফুলের ২ শতাধিক গাছ রোপণ করা হয়েছে।

শেয়ার করুন: