বুলবুল হাসান : বেড়ার উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে বেড়া মডেল থানার বিট অফিসার এস আই আরিফুল ইসলান সোমবার গভীররাতে হরিরামপুরস্থ রাস্তার উপর থেকে গ্রেফতার করে বেড়া থানা পুলিশ। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা মোঃ বাবু মন্ডল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ১. মোঃ নাজমুল হোসেন (২১) পিতা মোঃ মোস্তফা মোল্লা সাং আগবাগসোহা থানা বেড়া জেলা পাবনা ২.মোঃ সেলিম(১৯) পিতা মোঃ চাঁন মিয়া সাং আগবাগসোহা থানা বেড়া জেলা পাবনা। বেড়া থানায় দায়ের করা অভিযোগে ছাত্রীর বাবা মো মোঃ বাবু মন্ডল উল্লেখ করেন, কৈটলা ইউনিয়নের আর্দশ উচ্চ বিদ্যালয় কৈটলাতে ৬ষ্ঠ শ্রেণিতে তার মেয়ে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে মোঃ নাজমুল হোসেন (২১) পিতা মোঃ মোস্তফা মোল্লা ও তার সহযোগী মোঃ সেলিম(১৯) পিতা মোঃ চাঁন মিয়া উভয় সাং আগবাগসোহা থানা বেড়া জেলা পাবনা বিভিন্ন অঙ্গিভঙ্গি করে কু প্রস্তাব দিতো। এ ঘটনার পর একাধিকবার তাদের পরিবারের কাছে বিচার শালিস দিলে বিরক্ত করিবেনা জানায়। প্রতিদিনের ন্যায় ২৩ মে সকাল অনুমান ১০ ঘটিকায়র সময় পায়ে হেঁটে নানির বাড়ি হরিরামপুর গ্রাম হইতে আর্দশ উচ্চ বিদ্যালয় কৈটলা ইউনিয়ন পরিষদের সামনে লোহার ব্রীজের পূর্ব পাশে ফাঁকা জায়গা পৌছানো মাত্র সহযোগী মোঃ সেলিমের সহায়তায় অভিযুক্ত মোঃ নাজমুল হোসেন আমার মেয়ে মোছা. বৈশাখী খাতুন (ছদ্মনাম) কে হাত ধরিয়া এবং স্পর্শ কাতর জায়গা হাতদিয়ে যৌনপীড়ন করে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেন স্কুল ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।
অনান্য খবর
শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে এসডিজির অগ্রগতি
বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো (এসডিজি) ও কার্যকর উন্নয়ন অংশীদারিত্বে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে বলেছেন পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান । চলমান বৈশ্বিক অর্থনৈতিক…
ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে ড.হোসনে-আরা বেগমের মতবিনিময়
এ কে খান : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বরত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক ভাইস…
তৈরি হচ্ছে বিদ্যুত জ্বালানি মহাপরিকল্পনা
মার্চের মধ্যেই পরামর্শক নিয়োগ বিদ্যুত-জ্বালানি মহাপরিকল্পনা-২০২১ তৈরি করতে যাচ্ছে সরকার। বিদ্যুত উৎপাদনে প্রাথমিক জ্বালানি সংস্থানকে সমন্বয় করে এই পরিকল্পনা…
