বুলবুল হাসান : ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিশেষ পুরস্কার পেলেন অরবিন্দ সরকার, অফিসার ইনচার্জ, বেড়া মডেল থানা, পাবনা। পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে ১৩ এপ্রিল রোজ বুধবার ২০২২ ইং সকাল ১০ ঘটিকায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ মাসে সকল থানার ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিস্পত্তি সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার পাবনা। আগামীকাল ১ লা বৈশাখ বাংলা নববর্ষ ও আসন্ন ঈদুল ফিতরে জেলার যানজাট নিয়ন্ত্রন, আইনশৃংখলা রক্ষায় সকলকে নির্দেশনা প্রদান করা হয়।এছাড়া উপস্থিত সকলকে জনগনের পাশে দাঁড়িয়ে তাদেরকে ন্যায়বিচার প্রদানে আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি। সভার শুরুতে গত মাসে বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ১৫ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার পাবনা। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম,পুলিশ সুপার পাবনা। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন এ সময় জনাব মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ রোকনুজ্জমান সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) , জনাব আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, জনাব সজীব শাহরীন সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ গন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পাবনা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, পাবনা , কোার্ট পুলিশ পরিদর্শক, টিআই , পাবনা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
আধুনিকায়ন হচ্ছে ৫২ রেলস্টেশন
রেলকে নতুন গতিতে ও নতুন আঙ্গিকে গড়ে তোলার লক্ষ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ৫২টি স্টেশন সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে।…
মহাপরিচালকের প্রশংসাপত্র প্রাপ্ত রাজশাহী রেঞ্জের কর্মকর্তাদের সম্মাননা প্রদান
মহাপরিচালকের প্রশংসাপত্র প্রাপ্ত রাজশাহী রেঞ্জের কর্মকর্তাদের সম্মাননা প্রদান এ কে খান পিভিএম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ…
বাংলাদেশের বিনিয়োগ চায় দক্ষিণ সুদান
বাংলাদেশ সরকার ও উদ্যোক্তাদের কাছ থেকে দক্ষিণ সুদানে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিত। এক্ষেত্রে সব…
