বিএনপি’র মাসব্যাপী কর্মসূচিতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ

বিএনপি'র মাসব্যাপী কর্মসূচিতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ
শেয়ার করুন:
বিএনপি’র মাসব্যাপী কর্মসূচিতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ
আঃ খালেক খান :
গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রয়োগ, মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্য মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত মাসব্যাপী কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। একই সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার পরামর্শ ও নির্দেশনায় দেশের সকল জেলা, মহানগর ও সাংগঠনিক পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান সংগ্রামকে আরও গতিশীল ও বেগবান করতে বিএনপি ঘোষিত মাসব্যাপী কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সম্পূর্ণ ভাবে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনকে সুসংগঠিত ও গতিশীল করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।তাই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও সাংগঠনিক পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করতে হবে। আরিফুল ইসলাম জিয়া আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অতীতেও রাজপথে ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি পর্যায়ে পেশাজীবী দলের নেতাকর্মীরা দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন। তিনি বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মী, পেশাজীবী ও গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।বিবৃতিতে তিনি দেশ ও জনগণের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সবার আগে বাংলাদেশ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল জিন্দাবাদ।
শেয়ার করুন: