বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়ন এর যুগ্ন সাধারণ সম্পাদক মুমিত হাসানের পদত্যাগ

বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়ন এর যুগ্ন সাধারণ সম্পাদক মুমিত হাসানের পদত্যাগ
শেয়ার করুন:

বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়ন এর যুগ্ন সাধারণ সম্পাদক মুমিত হাসানের পদত্যাগ:: প্রেস বিজ্ঞপ্তি
মুমিত হাসান::
বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিত হাসান সংগঠনটির সদস্যপদসহ যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন । ১১ই মার্চ, ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত এক চিঠিতে তিনি ব্যক্তিগত ও কর্মব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত জানান এবং আজ থেকেই তার পদত্যাগ কার্যকর করার অনুরোধ করেন । পদত্যাগপত্রে তিনি অত্যন্ত স্পষ্টভাবে নিজের অবস্থান ও দায়মুক্তির বিষয়টি তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন যে, তার পদত্যাগের তারিখ হতে ইউনিয়নের কোনো সাংগঠনিক কর্মকাণ্ড বা সিদ্ধান্তের ফলে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হলে তার জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন না । বিশেষ করে, সংগঠনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপি তায়কোয়ানডো বিভাগের কোচ মো: রাশিদুল হাসানের (পাসপোর্ট নম্বর: BOO788247) কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মকাণ্ডের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে, তার কোনো আইনি বা আর্থিক দায়ভার মুমিত হাসানের ওপর বর্তাবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ।

একইসাথে তিনি ভিসা সংক্রান্ত জটিলতা বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। মুমিত হাসান জানান যে, অতীতে কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও আমেরিকার ভিসার জন্য যারা আবেদন বা ভ্রমণ করেছিলেন, সেই প্রক্রিয়ার সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না । ফলে এসব বিষয়ে কোনো আর্থিক বা আইনি জটিলতা সৃষ্টি হলে তার দায়ভারও তিনি গ্রহণ করবেন না । চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যে, তাকে যেন যাবতীয় দাপ্তরিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে দ্রুত অব্যাহতি প্রদান করা হয় । এ বিষয়ে ইউনিয়নের কোনো প্রকার প্রশ্ন বা দাপ্তরিক জটিলতা থাকলে তা আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে তাকে লিখিতভাবে জানানোর জন্য তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন এবং উক্ত সময়ের পর কোনো প্রকার যোগাযোগ বা আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও তিনি চূড়ান্তভাবে জানিয়েছেন ।

শেয়ার করুন: