বরিশালে সাংগঠনিক সফরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া

বরিশালে সাংগঠনিক সফরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া
শেয়ার করুন:
বরিশালে সাংগঠনিক সফরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া
আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক সফরে বরিশাল পৌঁছেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। শুক্রবার (২৭ নভেম্বর) বরিশালে পৌঁছালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান অহিদসহ বরিশাল জেলার নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। পরে নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সফরে প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সালাহ উদ্দিন রমি, দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবসহ কেন্দ্রীয় ও অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনা ও পরামর্শক্রমে সারা দেশে সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, নতুন নেতৃত্ব সৃষ্টি, পেশাজীবীদের ঐক্যবদ্ধ করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার বরিশাল সফরকে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ ও নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক ঐক্য জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সফরকালে তিনি বরিশাল জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। এ সময় সংগঠনের বর্তমান কার্যক্রমের অগ্রগতি, সাংগঠনিক দুর্বলতা ও সম্ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের করণীয়, সম্ভাব্য কর্মসূচি, সামাজিক ও মানবিক উদ্যোগ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের সাংগঠনিক সফর ও মতবিনিময়ের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন।
শেয়ার করুন: