গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ৬১ জেলা পরিষদের প্রশাসক। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন এবং সদস্যসচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা। সমাধিসৌধের বেদির সামনে ৬১ জেলা পরিষদের প্রশাসককে শপথবাক্য পাঠ করান মো. মহিউদ্দিন।
অনান্য খবর
৯০ শতাংশ সরকারি সেবা থাকবে মোবাইলে: জয়
সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের গেটওয়ে ‘porichoy.gov.bd’ যাত্রা শুরু করেছে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা…
গবেষণাকে অধিক গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদন বাড়াতে অঞ্চলভিত্তিক কৃষি সম্ভাবনা ধরে গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, গবেষণা ছাড়া কোনো উপায়…
ভারত-পাকিস্তানের পর জিডিপিতে চীনকেও ছাড়িয়েছে বাংলাদেশ: জয়
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে বাংলাদেশের জিডিপি শুধু ভারত বা পাকিস্তানকেই নয়, চীনকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য…
