আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বগুড়ার টিএমএসএস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করেছে।টিএমএসএস পরিচালিত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গ প্রতিষ্ঠানসমূহেও দিবসটি পালিত হয়।১৫ আগস্ট বিকালে বগুড়ার মমইন বিনোদন জগতের ময়না মঞ্চে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।“জাতির জনক বঙ্গবন্ধুর দার্শনিক উন্নয়ন চেতনা ও বৈষম্য বিলোপ বিষয়ক করনীয় ও অভিমত গ্রহণ”শিরোনামে আলোচনায় বক্তারা অংশ গ্রহণ করেন।মূল আলোচক ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোজাফফর হোসেন ও টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-৩ সেকটর প্রধান মোঃ সোহরাব আলী খান।অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসেনে আরা বেগম,পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র এ্যাডভাইজার প্রফেসর ড.এম আফজাল হোসেন, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা.মোঃ মতিউর রহমান,পরিচালক মাহবুবর রহমান মিল্টন,পরিচালক মোঃ আব্দুস সালাম,হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মাহবুবর রহমান,টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান ও পরামর্শক মোঃ শহিদুল ইসলাম খাঁন প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র উপদেষ্টা মোঃ ইজার উদ্দিন।অনুষ্ঠানে টিএমএসএস এর বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মীবৃন্দ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনান্য খবর
জট খুলতে দায়িত্ব পাচ্ছে সেনাবাহিনী
২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ১৪ লাখ। অথচ ওই সময়ের…
রাষ্ট্রপতি পুত্র রনির পাবনা থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা
রাষ্ট্রপতি পুত্র রনির পাবনা থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা এম এ খালেক খান, পাবনা মহামান্য রাষ্ট্রপতির পুত্র ও কেন্দ্রীয়…
পীরগঞ্জে কৃষকের গরু চুরি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীগঞ্জের ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামের দবিরুল ইসলাম নামের এক কৃষকের বাড়ি থেকে একটি বিদেশি গাভীসহ…
