জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক আয়োজিত বিশ্ব-ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গাকের বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট প্রকল্পের আওতায় গাকের বগুড়ার বনানী কনফারেন্স হল রুমে“হিসাব ও ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক”প্রশিক্ষণ কর্মশালা ২৫/ ৬/২২ তারিখ অনুষ্ঠিত হয়।গাকের সমন্বয়কারী মোঃ জিয়া উদ্দিন সরদার প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সারাদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় কৃষি যন্ত্রাংশ উৎপাদন ও বিপণন শিল্পে জড়িত উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য হিসাব ব্যবস্থাপনার পদ্ধতি ও সহজভাবে ডিজিটাল পদ্ধতিতে ব্যবসার হিসাব ব্যবস্থা পরিচালনা কৌশল শেখানো হয়।সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গাকের সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম। প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে গাকের এনভায়রনমেন্ট অফিসার মোঃ সম্রাট আলী, ডকুমেন্টেশন অফিসার মোঃ সাকাওয়াত হোসেন,গাকের টেকনিক্যাল অফিসার মোঃ হাসান সাদিকসহ সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন গাকের সিনিয়র আইটি অফিসার মোঃ আবুল কালাম। এসইপি প্রকল্পের মাধ্যমে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বগুড়ায় কৃষি যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উৎপাদনে জড়িত উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সেবার পাশাপাশি বিভিন্ন রকম প্রশিক্ষণ সহযোগিতা প্রদান করে যাচ্ছে।প্রশিক্ষণ কর্মশালায় গাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,এনজিও কর্মী,গন্যমান্য ব্যক্তি বর্গ,বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিউপস্থিত ছিলেন।প্রশিক্ষণ কর্মশালাটির সার্বিক পরিচালনা করেন গাকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম।
অনান্য খবর
বগুড়ায় টিএমএসএস কর্তৃক প্রবীন, প্রবীণদের আদশ্য সন্তানদের সম্মাননা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ
পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রবীণ,প্রবীণদের…
শ্রী শ্রী কালি মাতার পূজা অনুষ্ঠিত- ২০১৭
শ্রী শ্রী কালি মাতার পূজা অনুষ্ঠিত- ২০১৭ ইং কয়েক শত বছর পূর্বে এই কালি পূজা ঘর স্থাপিত হয় ১৮৬৬ সালে।…
বানিয়াচংয়ে নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জেরবানিয়াচংয়ে অবশেষে নির্মিত হচ্ছে বহু প্রতীক্ষিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। বহু বছর ধরে এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স…
