জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক আয়োজিত বিশ্ব-ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গাকের বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট প্রকল্পের আওতায় গাকের বগুড়ার বনানী কনফারেন্স হল রুমে“হিসাব ও ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক”প্রশিক্ষণ কর্মশালা ২৫/ ৬/২২ তারিখ অনুষ্ঠিত হয়।গাকের সমন্বয়কারী মোঃ জিয়া উদ্দিন সরদার প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সারাদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় কৃষি যন্ত্রাংশ উৎপাদন ও বিপণন শিল্পে জড়িত উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য হিসাব ব্যবস্থাপনার পদ্ধতি ও সহজভাবে ডিজিটাল পদ্ধতিতে ব্যবসার হিসাব ব্যবস্থা পরিচালনা কৌশল শেখানো হয়।সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গাকের সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম। প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে গাকের এনভায়রনমেন্ট অফিসার মোঃ সম্রাট আলী, ডকুমেন্টেশন অফিসার মোঃ সাকাওয়াত হোসেন,গাকের টেকনিক্যাল অফিসার মোঃ হাসান সাদিকসহ সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন গাকের সিনিয়র আইটি অফিসার মোঃ আবুল কালাম। এসইপি প্রকল্পের মাধ্যমে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বগুড়ায় কৃষি যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উৎপাদনে জড়িত উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সেবার পাশাপাশি বিভিন্ন রকম প্রশিক্ষণ সহযোগিতা প্রদান করে যাচ্ছে।প্রশিক্ষণ কর্মশালায় গাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,এনজিও কর্মী,গন্যমান্য ব্যক্তি বর্গ,বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিউপস্থিত ছিলেন।প্রশিক্ষণ কর্মশালাটির সার্বিক পরিচালনা করেন গাকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম।
অনান্য খবর
চট্রগ্রামে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
আব্দুল খালেক পিভিএম ।।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন…
শেরপুরে ডিবি হেফাজতে কৃষকদল নেতা বাচ্চু হত্যার ঘটনায় ডিআইজি আনিসসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলা কৃষকদলের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী ওরফে বাচ্চু মেকারকে দীর্ঘ প্রায় সাড়ে ১২ বছর পূর্বে…
আইনি লড়াইয়ে গাম্বিয়াকে পাঁচ লাখ ডলার দেবে বাংলাদেশ
আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার আইনি লড়াইয়ে সহায়তা করতে ৫৭টি মুসলিম…
