বিশেষ প্রতিনিধি :
আমাদের দেশে অনেক চিকিৎসা সেবা রয়েছে যা বিশ্বমানের। দেশের সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল গুলোতে এমন চিকিৎসা সেবায় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। আমাদের বাংলাদেশের ৯০ শতাংশ কার্ডিয়াক চিকিৎসা সেবা ঢাকা কেন্দ্রিক চালু রয়েছে। ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ছাড়া, ঢাকার বাইরে অন্য কোনো সরকারি হাসপাতালে কার্ডিয়াক সার্জারি তেমন গড়ে উঠেনি। কিন্তু দেশে বে-সরকারি পর্যায়ে অনেক প্রতিষ্ঠানে কার্ডিয়াক চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠছে, যা উন্নত মানের ও বর্তমান যুগের সময়োপযোগী। তারই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের জনসাধারণের প্রত্যাশার ফলস্রুতিতে বগুড়ায় টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতালে টিএমএসএস হার্ট সেন্টার স্থাপন করা হয়। এই হার্ট সেন্টারে ক্যাথল্যাব স্থাপনের মাধ্যমে গত ২১ মে ২০২৪ সাল থেকে (CAG, PCI With Stenting, TPM, PPM ) সেবা সমূহ চালু করা হয়েছে। এ পর্যন্ত এই ক্যাথলাবে প্রায় ৫০০টি প্রসিডিউর সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে টিএমএসএস হার্ট সেন্টারের স্বপ্নদ্রষ্টা উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র প্রতিষ্টাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ও টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান এদের বিশেষ সহযোগিতায় কার্ডিয়াক সার্জারি সেবা সফলভাবে চালু করা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ ২০২৫ শনিবার চীফ কার্ডিয়াক সার্জন ডাঃ দেওয়ান ইফতেখার রাজা চৌধুরী ও তার টিম দুটি সফল কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন করেছেন। সার্জারিতে ভূমিকা রেখেছেন টিএমএসএস হার্ট সেন্টারের প্রজেক্ট ডাইক্টের ও কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মোঃ মজিবর রহমান এপিডি, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজুল ইসলাম ও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের পরিচালক অবঃ ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ। টিএমএসএস হার্ট সেন্টারের এমন সাফল্যে টিএমএসএস পরিবার ও ডক্টর হোসনে-আরা বেগম এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতে বগুড়ার টিএমএসএস হার্ট সেন্টার উত্তরবঙ্গের মধ্য প্রসিদ্ধ হৃদরোগ সেবা কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করবে এই প্রত্যাশা।
