বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি’র ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি’র ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ইংরেজী বিভাগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইংরেজী বিভাগ কর্তৃক আয়োজিত ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের এটি ২য় সেমিনার। “মর্ডানিজম এন্ড পোস্ট কলোনিয়ালিজম” শীর্ষক এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন ও পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক আতিকুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন শেষে সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোছাঃ উম্মে আতিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক, শিক্ষার্থী, সেমিনারের লক্ষ, উদ্দেশ্যে, করনীয়, পালনীয় ও বর্জনীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পুন্ড্র ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সেমিনারের সাফল্য কামনা করেন। তিনি আরও বলেন সেমিনারের মাধ্যমে পরস্পরের মধ্যে অভিজ্ঞতা অর্জিত হয়। তিনি অজিত অভিজ্ঞতাকে বাস্তবে প্রয়োগ করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। সেমিনার অনুষ্ঠানে ইংরেজী বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, অন্য বিভাগের আমন্ত্রিত বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও টিএমএসএস প্রতিষ্ঠানের উধ্বতন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন: