এ কে খান :দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় Sustainable Microenterprise & Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় মেশিনারীজ ও ইকুইপমেন্ট উপ-প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার বনানী গাক টাওয়ারের কনফারেন্স রুমে ১৭ এপ্রিল এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। এ কর্মশালায় বিশ্বব্যাংক প্রতিনিধি Miss Eun Joo Allison, (TTL, SMART Project) ও পরিবেশ বিশেষজ্ঞ সৈয়দ মুজতাবা সোবাইর প্রমুখ উপস্থিত থেকে প্রকল্পের নানা দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মশিয়ার রহমান, স্মার্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর গোকুল চন্দ্র বিশ্বাস, ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রওশন হাবিব, গাক’র সিনিয়র পরিচালক ও SMART প্রকল্পের ফোকাল পারসন ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (এমএফ) মোঃ মুখলেছুর রহমানসহ অন্যান্য প্রকল্প কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান বিটাক, পরিবেশ অধিদপ্তর, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, টিএমএসএস, জাকস ফাউন্ডেশন, এসো এনজিও’র নির্বাহী পরিচালক ও ফোকাল পারসন এবং প্রকল্পের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশ গ্রহণের পূর্বে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ গাক কর্তৃক বাস্তবায়নাধীন স্মার্ট প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
অনান্য খবর
বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে দেশ
নিজস্ব প্রতিবেদক: খুব বেশি দিন আগের কথা নয়। ১০-১২ বছর আগেও খোদ রাজধানীতে রাত-দিনে অসংখ্যবার বিদ্যুৎ চলে যেত। ঘণ্টার পর…
আরও ১৪ লাখ টিকা এ মাসেই বাংলাদেশে পৌঁছাতে চায় জাপান
প্রতিশ্রুতির আরও প্রায় ১৪ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা চলতি মাসের (আগস্ট) মধ্যেই বাংলাদেশে পৌঁছাতে চায় জাপান।মঙ্গলবার বিকালে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের…
যুবকদের কর্মসংস্থানে সারাদেশে শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্যই সারাদেশে শিল্পনগরী প্রতিষ্ঠা করা হচ্ছে। বুধবার…
