বগুড়ায় গাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

বগুড়ায় গাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ
শেয়ার করুন:

বগুড়ায় গাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ
এ কে খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন সিটি ব্যাংকের বিশেষ কৃষি সিএসআর কার্যক্রমের আওতায় প্রান্তিক খামারিদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।রোববার ২৯ মার্চ বগুড়ার বনানীতে অবস্থিত গাক টাওয়ারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।“নিরাপদ কৃষি ও প্রাণিজ পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজার উন্নয়ন” শীর্ষক এই প্রকল্পটি বগুড়া জেলার সদর, গাবতলী, সারিয়াকান্দি উপজেলা এবং বরিশাল জেলার সদর, পিরোজপুর ও ঝালকাটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।প্রকল্পের আওতায় খামারিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক কৃষি যন্ত্রপাতি ও ডেইরি-পোল্ট্রি মেশিনারিজ সরবরাহ করা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৪০ জন খামারিকে ইনকিউবেটর মেশিন, ১০ জনকে মাংস প্রক্রিয়াজাত করণের জন্য রেফ্রিজারেটর, ৮ জনকে সরিষার ঘানি মেশিন, ১৭ জনকে ঘি উৎপাদনের জন্য ক্রিম সেপারেটর এবং ২৪ জনকে দুধ পরিবহনের ট্যাংকার ও ক্যান প্রদান করা হয়েছে। এছাড়া মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৩টি বুচারশপ উন্নয়ন করা হয়েছে। এছাড়াও খামারিদের উৎপাদিত পণ্যের ব্র্যান্ডিং ও প্যাকেজিংয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং প্রায় ৪ হাজার ৫০০ জন খামারিকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানে গাকের সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দীন সরদার, সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ সাইদুল ইসলাম, সিনিয়র ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মোঃ মহিদুল ইসলামসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক খামারিদের উৎপাদন বৃদ্ধি, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন খামারী মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: