বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবসে টিএমএসএস’র র্যালি ও আলোচনা সভা
এ কে খান :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। রবিবার ৮ মার্চ আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে টিএমএসএস কার্যক্রম-২ এর মানবাধিকার ও জেন্ডার বিভাগ এবং টিএমএসএস হেলথ, এডুকেশন এন্ড মাইক্রো ফাইন্যান্স গ্র্যান্ড সেক্টরের স্মার্ট প্রকল্প।অনুষ্ঠানের শুরুতে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে টিএমএসএস’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নারী সদস্য, উন্নয়নকর্মী এবং স্থানীয় জনগণ অংশ গ্রহণ করেন। আলোচনায় বক্তব্য দেন টিএমএসএস’র সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, টিএমএসএস’র উপদেষ্টা আয়শা বেগম ও পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশ গ্রহণ বৃদ্ধি, সহিংসতা ও বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা বাড়ানোর মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আয়োজকরা জানান, টিএমএসএস দীর্ঘদিন ধরে নারী উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নারী অধিকার ও সমতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নারীদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবসে টিএমএসএস’র র্যালি ও আলোচনা সভা
