পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে ঘড়ে বসে ডিজিটাল সেবা প্রাপ্তি বিষয়ে মহিলাদের নিয়ে উঠান বৈঠক হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাও জেলা শাখার সভাপতি তাহমিনা হক মোল্লা, উপজেলা তথ্য আপা মুন্নি আকতার, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ। বৈঠকে অনলাইনে মাধ্যমে চাকরির আবেদন পত্র পুরণ, ভর্তি পরীক্ষার ফরম পুরন, বিভিন্ন পরীক্ষার ফলাফল, কৃষি শিক্ষা, ব্যবসা, আইনী পরমর্শ, চিকিৎসা সহ নানা ডিজিটাল সেবা নিয়ে আলোচনা করা হয়।মোঃ লাতিফুর রহমান লিমন
অনান্য খবর
চার লেনের মহাসড়ক আশুগঞ্জ-আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করা হচ্ছে। এর মধ্য দিয়ে ভারতের ত্রিপুরা…
জেলা পরিষদ নির্বাচন রাণীশংকৈলে সদস্য স্বপন মহিলা সদস্য রিপা নির্বাচিত
মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাও)প্রতিনিধি।।জেলা পরিষদ নির্বাচনে সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আব্দুল বাতিন স্বপন(,তালা প্রতিক)৯৪…
দুই সিটি করপোরেশন পাচ্ছে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব
অবশেষে রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে দায়িত্ব পাচ্ছে দুই সিটি করপোরেশন। ঢাকার দুই মেয়রের দাবির প্রেক্ষিতে এমন উদ্যোগ নিতে যাচ্ছে…
