পাবনা চেম্বার অব কমার্সের উদ্যোগে কম্বল বিতরণ

শেয়ার করুন:

আসাদুজ্জামান বিকাশ :

গতকাল বৃহস্পতিবার ১২ জানুয়ারি ২০২৩ইং পাবনা চেম্বার ভবনে দুইশত দুস্থ মানুষের মধ্যেএফবিসিসিআই কর্তৃক প্রদত্ত কম্বল তুলে দেন পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনি। পাবনা প্রেসক্লাব সভাপতি ও চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক ও রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পরিচালক ও শফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, চেম্বারের পরিচালক ও দাউদ এন্ড কোম্পানীর মালিক মো. জাহাঙ্গীর হোসেন, চেম্বারের পরিচালক উত্তম কুন্ডু, চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টুসহ পরিচালকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: