পাবনায় পুলিশ সুপারের সাথে ট্রাফিক পুলিশের মতবিনিময় সভা, সড়কে শৃঙ্খলা ও জনসেবা বৃদ্ধির নির্দেশনা

পাবনায় পুলিশ সুপারের সাথে ট্রাফিক পুলিশের মতবিনিময় সভা, সড়কে শৃঙ্খলা ও জনসেবা বৃদ্ধির নির্দেশনা
শেয়ার করুন:

পাবনায় পুলিশ সুপারের সাথে ট্রাফিক পুলিশের মতবিনিময় সভা, সড়কে শৃঙ্খলা ও জনসেবা বৃদ্ধির নির্দেশনা

এ কে খান :

পাবনা জেলার ট্রাফিক পুলিশ’র কার্যক্রম আরও গতিশীল,বেগবান ও জনবান্ধব করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২ জুন জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। সভায় ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, জনসেবার মানোন্নয়ন ও ট্রাফিক আইন যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ ছুপি উল্লাহ। তিনি বলেন, জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনসেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। সভায় ট্রাফিক ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা, সম্ভাব্য সমাধান ও সড়ক, মহাসড়কে নিরাপত্তা জোরদারে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা পযালোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ট্রাফিক আইন প্রয়োগে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জন সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় অন্যদের মধ্যে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমস এন্ড অবস মোঃ রেজিনুর রহমান, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ও জেলা ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে সড়ক, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার মোঃ ছুপি উল্লাহ।

শেয়ার করুন: