নারী উদ্যোক্তাদের স্বাবলম্বিতা ও অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যয় : পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার
আঃ খালেক খান :
নারী নেতৃত্বের বিকাশ, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং তাঁদের ব্যবসায়িক উদ্যোগকে আরও বেগবান, গতিশীল ও সম্প্রসারণে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। এ উপলক্ষে তার জন্মদিন উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে রাজধানী ঢাকার মতিঝিলে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের অস্থায়ী কার্যালয়ে নারী নেতৃত্ব ও নারী উদ্যোক্তাদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন। সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় নারী উদ্যোক্তাদের সফলতা, সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণ’র বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আলোচনায় নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী নারী উদ্যোক্তাদের উদ্যোগকে আরও গতিশীল, সুসংহত ও সম্প্রসারিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা, দিক নির্দেশনা, পরামর্শ ও সমর্থন প্রদানের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় নারী নেতৃত্বের বিকাশে নারীদের আরও বেশি সম্পৃক্ত করা, তাঁদের সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগানো এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আরিফুল ইসলাম জিয়া নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলে পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন দেশ ও জাতির কল্যাণে নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাই নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে সরকারের নানা কর্মকাণ্ডের সহায়তা প্রদান আশা করেন।তিনি বলেন দেশের সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আরিফুল ইসলাম জিয়া বলেন সরকারের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্প্রসারণ এবং বাস্তবায়নে নারীদের অংশ গ্রহণের পাশাপাশি ভূমিকা পালন করার পরামর্শ দেন। আলোচনা সভায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করা হয়। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও নেতৃত্বের বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। আলোচনা সভায় বিভিন্ন অঞ্চল থেকে আগত নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব,জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল, পেশাজীবী দলের সহসভাপতি সালাহ উদ্দিন রমি, দলীয় মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, দপ্তর সম্পাদক এএসএম আশিক উল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নারী নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
নারী উদ্যোক্তাদের স্বাবলম্বিতা ও অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যয় : পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার
