নবনির্মিত মানিকনগর দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন এমপি  টুকু ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

শেয়ার করুন:

নবনির্মিত মানিকনগর দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন এমপি  টুকু ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিকনগর দাখিল মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন ও এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মাদ্রাসার কাজের সর্বশেষ অবস্থা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আজ সোমবার ১১ ই এপ্রিল ২০২২ ইং সকাল ১০ ঘটিকায় সময় মানিকনগর দাখিল মাদ্রাসা মাঠে উক্ত  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা  ১ আসনের সংসদ সদস্য  স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক টুকু এমপি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শামসুল হক টুকু বলেন আমিনির্বাচিত হওয়ার পর থেকে বেড়া বাসির উন্নয়নে কাজ করে যাচ্ছি  আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ  সময়  আরো  উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ  সবুর আলী, বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল্লাহ মোল্লা, সহ অএ এলাকার  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: