ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আনসার-ভিডিপির ঈদ উদযাপন
এ কে খান পিভিএম :
ঈদ-উল ফিতর উপলক্ষে সারা দেশের মতোই যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
ঈদের পবিত্র সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার-ভিডিপি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বাহিনীর সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মহাপরিচালক উপস্থিত সকল কর্মকর্তা, কর্মচারী ও দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সুসজ্জিত ও চৌকস সদস্যরা মহাপরিচালক কে গার্ড অব অনার প্রদান করেন। সালাম গ্রহণ শেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং বাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে ঈদের সকালে আনসার ভবনে কর্তব্যরত সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন মহাপরিচালক। ঈদের আনন্দঘন মুহূর্তেও দেশের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত সদস্যদের ত্যাগ ও দায়িত্বনিষ্ঠার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। ঈদের এই আয়োজনে ধর্মীয় আবহের পাশাপাশি ছিল উৎসবের আমেজ, যা বাহিনীর সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও জোরদার করেছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আনসার-ভিডিপির ঈদ উদযাপন
