শিগগিরই বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মধ্যে রেল পরিষেবা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। গত রবিবার দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শ্রিংলা বলেন, ‘দুই শহরের মধ্যে রেল পরিষেবা চালু করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সে বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।’ দার্জিলিংয়ে সমাজসেবা সংক্রান্ত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব রেল পরিষেবা শুরুর পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে হলদিবাড়ী-চিলাহাটি রেল পরিষেবা শুরু হয়ে যাওয়ায় আরও সুবিধা মিলবে। বাংলাদেশের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে। প্রাথমিকভাবে শিলিগুড়ি এবং ঢাকার মধ্যে শুরু হবে পণ্যবাহী রেল পরিষেবা। তারপর প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবাও শুরু করা হবে।’ উল্লেখ্য, চলতি বছরের ১ আগস্ট থেকে চিলাহাটি থেকে হলদিবাড়ী পর্যন্ত পণ্যবাহী ট্রেনের পরিষেবা শুরু হয়। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর এই রেললাইনটি বন্ধ ছিল।
অনান্য খবর
সৌদি আরবে জিয়া পরিবারের অবৈধ সম্পদের সন্ধান, চলছে বিশ্লেষণ!
নিউজ ডেস্ক: অবৈধভাবে বিনিয়োগকৃত অর্থের উৎস সন্ধান, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু…
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বিরল দৃষ্টান্ত স্থাপন
জনসমাগম এড়িয়ে চলা ও মুজিববর্ষে কর্মসূচি বাতিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর…
৪৮৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ টাকা করে অর্থ বরাদ্দ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেটের সচিবালয় অংশের সংগনিরোধক ব্যয়খাত থেকে করোনার আপদকালীন সময়ে ঢাকাসহ দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের…
