ঢাকার সেনাকুঞ্জে আপন জহিরের বৌভাত অনুষ্ঠানে উপস্থিত ড. হোসনে আরা বেগম

ঢাকার সেনাকুঞ্জে আপন জহিরের বৌভাত অনুষ্ঠানে উপস্থিত ড. হোসনে আরা বেগম
শেয়ার করুন:

ঢাকার সেনাকুঞ্জে আপন জহিরের বৌভাত অনুষ্ঠানে উপস্থিত ড. হোসনে আরা বেগম
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মিডিয়া বিভাগের অন্যতম মুখ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন’র একমাত্র পুত্র আপন জহির-এর বৌভাত অনুষ্ঠান রাজধানী ঢাকার সেনাকুঞ্জে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধানগন এবং সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগন। আয়োজকরা জানান, বৌভাত অনুষ্ঠানে উপঢৌকনের পরিবর্তে অতিথিদের শুভকামনা ও আশীর্বাদকেই প্রাধান্য দেওয়া হয়।
বৌভাত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। সূত্র জানায়, তিনি সাধারণত এ ধরনের সামাজিক অনুষ্ঠানে সমৃদ্ধ বা ভারী খাবার এড়িয়ে চলেন। তবে সেনাকুঞ্জের আয়োজিত এ অনুষ্ঠানে সৌজন্যবশত তিনি খাবার গ্রহণ করেন। আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও টিএমএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: