ঢাকায় টিএমএসএস ও সিলভার ফান্ডিং সোলিওশন লিঃ এর সাথে দ্বিপাক্ষিক চুক্তি অনুষ্ঠিত

অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম
শেয়ার করুন:

এ কে খান :

দেশের শীর্ষ স্থানীয় ক্ষুদ্রঋণ দান প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ সমাজ সেবক, শিক্ষাবিদ, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস ও সিলভার ফান্ডিং সলিউশন লিঃ এর সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় টিএমএসএসের গুলশান অফিস কার্যালয়ে গত ২৮ আগস্ট এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের উত্তর জনপদের চলমান ও নতুন, নতুন  শিল্প, কলকারখানা প্রতিষ্ঠা ও এতে বিনিয়োগের জন্য সহজ শর্তে বৈদেশিক ঋণ গ্রহণের নিমিত্তে সিলভার ফান্ডিং সলিউশন লিঃ এর সেবা ও ফান্ড আয়োজন ব্যনস্থাপনা করার জন্য টিএমএসএসের সাথে এ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তি মোতাবেক সকল শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ হলে দেশের বিশেষ করে উত্তর জনপদের হাজার হাজার মানুষের কমসংস্থান সৃষ্টি করা সহজ হবে। সেই সাথে মানুষের সকল কর্মকান্ডে দক্ষতা, দায়বদ্ধতা বৃদ্ধি, কাজের গতিশীলতা আনয়ন, নানা সামাজিক সেবার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধি পাবে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টিএমএসএস প্রতিষ্ঠানের পক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম ও সিলভার ফান্ডিং সলিউশন লিঃ এর উর্ধতন কর্মকর্তা চুক্তিতে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলভার ফান্ডিং সলিউশন লিঃ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকতা, টিএমএসএস পরিচালিত মাসুদা মেটারনিটি হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন রিমা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ চুক্তি স্বাক্ষরের ফলে দেশের উত্তর জনপদে অবস্থিত শিল্প ও কলকারখানাসহ নানা প্রতিষ্ঠানগুলো নির্ধারিত কার্যক্রম পরিচালনা করতে পারবে।

শেয়ার করুন: