ঢাকায় টিএমএসএস’র কর্মশালা অনুষ্ঠিত

ঢাকায় টিএমএসএস'র কর্মশালা অনুষ্ঠিত
শেয়ার করুন:

ঢাকায় টিএমএসএস’র কর্মশালা অনুষ্ঠিত
এ কে খান :
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তজাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র অপারেশন-২ ঢাকা ডোমেইন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ  বছরের বার্ষিক অর্জন পর্যালোচনা ও ২০২৬-২০২৭ অর্থ বছরের কর্মকৌশন নির্ধারণী কর্মশালা শনিবার ১১জুলাই ঢাকার মীরপুর-২ এর ইউসেপ বাংলাদেশ লিমিটেডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক মানের সংস্থাটি প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে। ঢাকার মীরপুরে অনুষ্ঠিত এই কর্মশালায় বিগত ২০২৫-২৬ অর্থ বছরের কার্যক্রমের অর্জন পর্যালোচনা করা হয়। একই সাথে আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ও কর্মপরিকল্পনা প্রণয়ন, নতুন নতুন কর্মকৌশল নির্ধারণ ও তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা পরামর্শমূলক দিক নির্দেশনা দেন টিএমএসএস’র সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। অপারেশান-২ ঢাকা ডোমেইনের, ডোমেইন প্রধান উপপরিচালক এসএম বাবুল সভায় সভাপতিত্ব করেন। কর্মশালায় ভার্চুয়ালী অংশ নেয় আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। টিএমএসএস’র নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান ও অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল করিম প্রমুখ। ভার্চ্যুয়ালী যোগদানকারীগন কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তারদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা ও পরামর্শ দেন। প্রধান অতিথি সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এই ডোমেইনে চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি তাদেরকে ধন্যবাদ জানান। তিনি জোর দিয়ে বলেন, টিএমএসএস একটি সামাজিক ও মানবিক সেবা মূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান সারা দেশ ব্যাপী নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি বলেন, টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম’র ভীশন বাস্তবায়নের লক্ষ্যে সকল মাঠকর্মীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। এছাড়াও, তিনি কর্মীদের তরুণ প্রজন্মের উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। কর্মশালায় আমন্ত্রীত অতিথি টিএমএসএস’র উপদেষ্টা আয়শা বেগম, উপনির্বাহী পরিচালক-১ মোঃ আঃ কাদের, টিএমএসএসর অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও পরিচালক আরপিপি শুভাশিস সাহা প্রমূখ বক্তব্য দেন। প্রধান অতিথি কর্মশালায় প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। মোঃ মাহাবুবর রহমান, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করার জন্য আইটি বিষয়ে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে সকলের প্রতি আহবান জানান। এ সময় ঢাকা  ডোমেইনের অধীনে থাকা ৪টি জোনের ৩টি জোন প্রধান, ১২ টি রিজিওন প্রধান ও ৮০ টি শাখা প্রধানগন তাদের নিজ নিজ কর্ম এলাকার সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। আলোচনায় বক্তারা টিএমএসএস’র সকল পর্যায়ের সেবাসমূহকে ভবিষ্যতে আরও কার্যকর করার লক্ষ্যে নতুন নতুন কৌশল ও কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে টিএমএসএস’র ভূমিকা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সকল কর্মকর্তা ও মাঠকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়,যাতে তারা টিএমএসএস’র লক্ষ্য অর্জনে নিরলস ভাবে কাজ করতে পারেন। এই কর্মশালার মাধ্যমে ঢাকা ডোমেইনের সকল রিজিওনের কার্যক্রমে নতুন, নতুন গতি আসবে এবং জনকল্যাণ মূলক কর্মসূচিগুলো আরও সফলভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। কর্মশালার সভাপতি ঢাকা ডোমেইন প্রধান উপপরিচালক এসএম বাবুল উপস্থিত সকল কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করে গড়ে তোলার প্রতি আহবান জানান। তিনি তৃণমূল সদস্যদের মধ্যে টিএমএসএস’র কার্যক্রম দ্রুত সময়ে সুবিধাভোগী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। কর্মশালায় নরসিংদী জোন প্রধান মোঃ কামরুল ইসলাম, নারায়নগঞ্জ জোন প্রধান জাহাঙ্গীর আলম ও ধামরাই জোন প্রধান মোঃ ইব্রাহিম খলিল, সকল রিজিয়ন প্রধান, শাখা প্রধান, সকল হিসাব কর্মকর্তা ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ঢাকা ডোমেইনের, সহকারী ডোমেইন প্রধান মোঃ ওহেদুজ্জামান।

শেয়ার করুন: