ঢাকায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহসভাপতিদের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:
ঢাকায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহসভাপতিদের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত :
সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ

আঃ খালেক খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশন ও পরামর্শক্রমে সারা দেশব্যাপী জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি গঠন, দলীয় কার্যক্রম ও নানা বিষয়ের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান,  শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় নিবাহী কমিটির সহসভাপতিদের সাথে গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ নভেম্বর রাজধানী ঢাকার মতিঝিলে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।সভায় সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের উপদেষ্টা ও শীর্ষস্থানীয় নেতারা অংশ নেয়। সভায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের উপদেষ্টা ডক্টর দিল রওশন জিন্নাত-আরা নাজনীন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল প্রমূখ বক্তব্য দেন। সভায় অন্যদের মধ্যে পেশাজীবী দলের সহ-সভাপতি সাবেক ভিসি প্রফেসর ড. শেখ শাহরিয়ার আসিফ মিজান, সংগঠনের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য তাসমিন রানা, সহ-সভাপতি মো. রিপন তরফদার, সালমা তালুকদার ও উম্মে আছমা পলি প্রমুখ সহসভাপতিগন  উপস্থিত ছিলেন। পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া সবাইকে যার যার অবস্থানে থেকে পেশাজীবী দলের কর্মকান্ডকে আরো গতিশীল করতে সকলের প্রতি আহ্বান জানান।সভায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের চলমান সাংগঠনিক কার্যক্রম, দেশের সমসাময়িক রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি, সংগঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও দেশব্যাপী সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় সংগঠনের বর্তমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কেন্দ্রীয়, জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ, নতুন নেতৃত্বের বিকাশ, পেশাজীবীদের অধিকতর সম্পৃক্ততা এবং যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নেতারা তাঁদের মতামত তুলে ধরেন।সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সমন্বয়, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ঐক্যবদ্ধ ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। পাশাপাশি সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। এ সময় সংগঠনের চলমান কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা, নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও পেশাজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখার বিষয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী পেশাজীবীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সম্পৃক্ত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নেতৃত্ব ও দিকনির্দেশনায় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সাংগঠনিক ভূমিকার ওপর গুরুত্ব দেন।সার্বিক ভাবে সভাটি জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ও সংগঠনকে আরও শক্তিশালী এবং কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন  পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব।

শেয়ার করুন: