ঢাকায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
এ কে খান পিভিএম :
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার ঢাকায় মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর প্রান্তিক সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গৃহীত বহুল প্রত্যাশিত “সঞ্জীবন প্রকল্প”-এর রূপরেখা, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। তিনি জানান, প্রকল্পটির মাধ্যমে বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী কার্যক্রম সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় গরুর খামারসহ বিভিন্ন এগ্রো প্রকল্পে সঞ্জীবন প্লাটুন সদস্যদের কৃষি ও ডেইরি ভিত্তিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়েও আলোচনা হয়। মহাপরিচালক বলেন, এসব উদ্যোগ প্রান্তিক সদস্যদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় মন্ত্রী প্রকল্পটিকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রকল্পটির সফল বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, “সঞ্জীবন প্রকল্প” প্রান্তিক সদস্যদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবে। উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রান্তিক সদস্যদের দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অর্থায়নে “সঞ্জীবন প্রকল্প” বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে দেশের ১২টি উপজেলায় প্রকল্পটির পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। এ উদ্যোগকে ঘিরে বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।